বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একরাতেই রুমি থেকে রাফি, এলাকায় চাঞ্চল্য
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:২৩ পিএম

কিছুদিন আগেও সহপাঠী বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়া, তাদের সঙ্গে একসাথে বসে পড়াশোনা ও খেলাধুলা করা মেয়ের নাম ছিল রুমি। কিন্তু এখন সে পরিচিত ‘রাফি আহমেদ নিলয়’ নামে- একজন ছেলে হিসেবে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা গ্রামে এমন বিরল শারীরিক রূপান্তরের ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে চেহারা, গঠন, কণ্ঠস্বর ও চালচলনে রুমি আর আগের মতো নেই- সবকিছুতেই ছেলেদের মতো পরিবর্তন এসেছে।

রাফিকে (পূর্বে রুমি) দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ কেউ কৌতূহলী হয়ে, আবার কেউ সাহস ও সহানুভূতির হাত বাড়িয়ে যাচ্ছেন। সে এখন গ্রামের ছেলেদের সঙ্গে মিশছে, নিয়মিত মসজিদে নামাজ আদায় করছে।

রাফির বাবা রফিকুল ইসলাম বলেন, ‘মেয়ে বড় হওয়ায় গত একবছর ধরে বিয়ের কথা বলছিলাম। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। পরে ওর নানার কাছ থেকে জানতে পারি শারীরিক পরিবর্তনের কথা। ডাক্তার দেখানোর পর নিশ্চিত হই- সে এখন ছেলে।’

তিনি আরও জানান, নতুন নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। ও যেন ভালোভাবে বড় হয়, কাজ করে পরিবারের পাশে দাঁড়াতে পারে- এই আশা করছি।

রাফি জানায়, এক বছর ধরেই শরীরে পরিবর্তন হচ্ছিল। কিছুদিন আগে বিষয়টা নানাকে বলি। পরে সবাইকে জানানো হয়। এখন সবাই পাশে থাকায় সাহস পাচ্ছি।

সে আরও জানায়, ভবিষ্যতে লেখাপড়া করে চাকরি করতে চাই, পরিবারকে সাহায্য করব।

স্থানীয় চিকিৎসকদের মতে, হরমোনজনিত কারণে এমন রূপান্তর বিরল হলেও সম্ভব। বিষয়টি পুরোপুরি বুঝতে চিকিৎসা পর্যালোচনা ও পরীক্ষা প্রয়োজন।

ধলাপাড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী জানান, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারকে সব ধরনের সহযোগিতা করব। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেয়ে থেকে ছেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close