মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় দুই কাওয়ালি শিল্পীসহ নিহত ৩, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১২:১২ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত এলাকায় যাত্রীবাহী বাসে সশস্ত্র হামলায় করাচিভিত্তিক বিখ্যাত কাওয়ালি গোষ্ঠী ‘সাবরি ব্রাদার্স’-এর দুই সদস্যসহ তিন সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় কালাত শহরের কাছাকাছি কোয়েটা-করাচি মহাসড়কের নেমারঘ এলাকায় এই হামলা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কাওয়ালি শিল্পী আহমেদ হুসেইন সাবরি এবং তার ছেলে আহমেদ রাজা সাবরি। তৃতীয় নিহত ব্যক্তি একই সংগীতদলের একজন সদস্য ছিলেন।

কালাত জেলার পুলিশ সুপার (এসএসপি) সাজ্জাদ জানিয়েছেন, হামলার সময় শিল্পীরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে করাচি থেকে কোয়েটার উদ্দেশে যাত্রা করছিলেন। তারা একটি ভাড়া করা বাসে ছিলেন।

করাচির আরেকজন প্রখ্যাত কাওয়ালি শিল্পী মজিদ আলি সাবরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এই হামলায় আমার ভাই, ভাতিজা এবং দলের এক সদস্য নিহত হয়েছেন। বাসে থাকা অধিকাংশই আমাদের ঘনিষ্ঠ আত্মীয় ও সহশিল্পী ছিলেন।’


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে বাস থামিয়ে দুই দিক থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে বাসের চালকসহ বহু যাত্রী আহত হন। নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে- মাথা ও উপরের শরীরের অংশে গুরুতর আঘাত ছিল।

আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েটার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাদিহ রিন্ড বলেন, ‘নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ঘটনার নিন্দা জানিয়ে প্রাদেশিক সরকার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, একইদিন বেলুচিস্তানের আওয়ারান জেলায় পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি ছায়া গোষ্ঠীর তিন সদস্য নিহত হয়। এ অভিযানে সেনাবাহিনীর একজন মেজর পদবির কর্মকর্তা প্রাণ হারান।

এই হামলা পাকিস্তানে সংস্কৃতি ও সংগীতচর্চায় জড়িত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: ডন

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   কাওয়ালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close