প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:৪৫ AM

ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
যদিও আগুন লাগার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সরকারি কোনো ঘোষণা আসেনি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ইরাকের আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বড় ভবনের অংশে ভয়াবহ আগুন জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে।
স্থানীয় দমকল বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এটি সাম্প্রতিক সময়ে ইরাকে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
সূত্র: এএফপি
স্বদেশ প্রতিদিন/এমএম