বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
চাঁদপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪:৪৭ পিএম
সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, “জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।”

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, “আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।”

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহ্বায়ক জাকির হোসেন প্রমূখ।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জনাব জাকির হোসেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   জুলাই   শহীদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close