বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম ডিবেটর সার্চ প্রোগ্রামে চ্যাম্পিয়ন আইন বিভাগ
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:০৮ পিএম

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে ৭ম ডিবেটর সার্চ প্রোগ্রামে গনিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল। 

নাজমুস সাকিব ও ফাহিমা সুলতানা রাতুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও পরিচালনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমান,  ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন,  সাধারণ সম্পাদক মুহসিন জামিল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

এবারের ডিবেটর অব দ্যা ফাইনালে সেরা ৫ উদীয়মান বিতার্কিক হলেন মিশকাত ওয়াহিদ চৌধুরী, তৌহিদুর রহমান সাকিব, মোঃ মাঈনুল ইসলাম, কাজী আসমাতুল জান্নাত ও রায়হানুল বারী রাসেল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারন সম্পাদক মুহসিন জামিল বলেন, "নতুন বিতার্কিক তৈরির উদ্দেশ্যে ৭ম ডিবেটর সার্চ ২০২৫ আয়োজন করা হয়েছে। এই ডিবেটর অব দ্যা ফাইনালের মাধ্যমে বেশ কিছু পটেনশিয়াল বিতার্কিক আমরা পেয়েছি। ভবিষ্যতে গ্রুমিং সেশনের মাধ্যমে তাদের কে শানিত করা হবে। ডিবেটর অব দ্যা ফাইনালে অংশগ্রহণকারী ৬৪ জন বিতার্কিক প্রত্যেকের জন্যই শুভ কামনা থাকবে।"



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিশ্ববিদ্যালয়   চ্যাম্পিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close