বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
উন্নয়ন বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ: প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম

উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে। কিন্তু এসব উদ্যোগের মধ্যে একটি দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, সরকারের নেওয়া এসব কর্মসূচি বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে যখনই সুযোগ পেয়েছে, ওই দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেছে।

প্রধানমন্ত্রী জনগণকে এসব ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close