বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব চ্যাম্পিয়ন হলো চেলসি, কিন্তু ট্রাম্পের অফিসে আসল ট্রফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউ জার্সিতে গত রবিবার প্রাইম পিএসজিকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে চেলসি। কিন্তু এই টুর্নামেন্টের আসল ট্রফিটি ইংলিশ ক্লাবটিকে দেওয়া হয়নি। রেপ্লিকা ট্রফি পেয়েছে চেলসি। মূল ট্রফিটি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে।

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে একবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ওভাল অফিসে এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোনালি সেই ট্রফি কি তখন ট্রাম্পের খুব পছন্দ হয়েছিল? প্রশ্নটি উঠছে কারণ, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফিটি পায়নি চেলসি। ওটা ওভাল অফিসে রেখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটির রেপ্লিকা দেওয়া হয়েছে ইংলিশ ক্লাবটিকে, আর মূল ট্রফি থাকবে ওভাল অফিসে।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কেবিনেটের কিছু সদস্য নিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন ট্রাম্প। চেলসির খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেন তিনি ও ইনফান্তিনো। চেলসির খেলোয়াড়েরা মঞ্চে উদ্‌যাপন করার সময়ও মঞ্চ থেকে নামেননি ট্রাম্প। এ সময় ফিফা সভাপতি তাঁকে নেমে যাওয়ার অনুরোধ করেন।

ওভাল অফিসে গত মার্চে ক্লাব বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ট্রাম্প। এর পর থেকে ট্রফিটি সেখানেই আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ট্রফি নিয়ে ফাইনালের দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের সম্প্রচারক ডিএজেডএনকে ট্রাম্প বলেছেন, ‘তাদের (ফিফা) কাছে জানতে চাইলাম তোমরা ট্রফিটা কখন নেবে? (তারা বলেছে) আমরা এটা কখনোই নেব না। ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন। আমরা নতুন একটি বানাচ্ছি।’ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরপর যোগ করেন, ‘তারা সত্যি সত্যিই নতুন একটি বানিয়েছে। তাই ওটা (ট্রফি) এখন ওভাল অফিসে আছে।’

তবে, আসল ট্রফি ও রেপ্লিকার মধ্যে কোনো ফারাক আছে কি না, তা জানা যায়নি।

সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প আরো জানান, তিনি নির্বাহী ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলাকে ‘সকার’ না বলে ‘ফুটবল’ বলার নির্দেশ দিতে পারেন।

এদিকে মঞ্চে ট্রাম্পের দাঁড়িয়ে থাকা নিয়ে চেলসি অধিনায়ক রিস জেমস সংবাদমাধ্যমকে পরে বলেছেন, “আমাকে বলা হয়েছিল তিনি (ট্রাম্প) ট্রফি উপহার দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম যে মঞ্চ থেকে তিনি নেমে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছেন।”

এছাড়াও, ট্রাম্প পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার আগে তাকে ক্লাব বিশ্বকাপ জয়ের পদক উপহার দেন ইনফান্তিনো। ফিফার টুর্নামেন্টে সাধারণত কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার পর উদ্‌যাপনের জন্য তাদের আসল ট্রফিটি দেওয়া হয় কিছুক্ষণের জন্য। পরে রেপ্লিকা ট্রফি দেওয়া হয় স্থায়ীভাবে। কিন্তু চেলসির ক্ষেত্রে তা না হওয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন ফিফায় যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   চ্যাম্পিয়ন   ট্রফি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close