বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অধিনায়ক চেজ বললেন, ‘৩০-এর নিচে অলআউট হওয়া খুব লজ্জাজনক’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ এটিকে ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

রোস্টন চেজ আর কীই-বা বলতে পারতেন! কিংস্টন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দল গুটিয়ে গেছে মাত্র ২৭ রানে। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের ৭ জন আউট হয়েছেন শূন্য রানে, এর মধ্যে চেজও আছেন। অস্ট্রেলিয়ার কাছে ১৭৬ রানে হারের পর চেজ সরাসরিই বলেছেন, এমন আত্মসমর্পণ হৃদয়বিদারক এবং লজ্জাজনক।

ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশ সময় কাল রাতে টেস্টের তৃতীয় দিনে জয়ের লক্ষ্য ছিল ২০৪ রানের, যা সিরিজে আগের দুই টেস্টের চেয়ে কম। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দিয়েছিল, দ্বিতীয় টেস্টে ২৭৭ রানের। প্রথম দুই টেস্টেও চতুর্থ ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে কাল রাতের বিপর্যয় ছাড়িয়ে গেছে সবকিছু। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে, তাও মাত্র ১৪.৩ ওভারে।

উল্লেখ্য, এই হারে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

২০৪ রানের লক্ষ্য পেয়ে জয়ের আশাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এত কঠিন পরীক্ষা দ্বিতীয় ইনিংসে তাদের জন্য অপেক্ষা করছে সেটা তখন ভাবতে পারেননি চেজ, “আমি মনে করেছিলাম লক্ষ্যটা বাস্তবসম্মত। ভেবেছিলাম উইকেট তখনো ভালো ছিল, ব্যাটিং করার জন্য উপযুক্ত। আগের দুই ম্যাচের মতো এমন না যে বল নিচু হয়ে আসছিল বা অসম বাউন্স ছিল। তাই আমাদের মনে হয়েছিল ২০৪ রান অবশ্যই তাড়া করা সম্ভব। কিন্তু শুরুতেই যদি স্কোর হয় ১১ রানে ৬ উইকেট, তাহলে সেখান থেকে রান তোলা খুবই কঠিন হয়ে যায়।”

ম্যাচ শেষে কণ্ঠে হতাশা ঝরিয়ে চেজ বলেন, “এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ, আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি। এবং আমাদের ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না। এদিকে আমাদের নজর দিতে হবে।”

চেজ এমন অসহায় আত্মসমর্পণের পেছনে উইকেটের ভূমিকাও দেখছেন, ‘‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  অধিনায়ক   চেজ   অলআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close