শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ওড়িশায় যৌন হয়রানির প্রতিবাদে আগুন দেওয়া সেই ছাত্রী মারা গেছে
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেওয়া ২২ বছর বয়সী এক কলেজছাত্রী তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ৪৬ মিনিটে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) তাকে মৃত ঘোষণা করে। খবর এনডিটিভির।

চিকিৎসকরা জানান, ছাত্রীটির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত শিক্ষার্থী ওড়িশার বালাসোর জেলার ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজের বিএড প্রোগ্রামের ছাত্রী ছিলেন। গত ১ জুলাই তিনি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সাহুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

কলেজের অভ্যন্তরীণ অভিযোগ তদন্ত কমিটিকে দেওয়া চিঠিতে তিনি অধ্যাপকের মাসের পর মাস ধরে চলা নির্যাতন ও হুমকির বিস্তারিত তুলে ধরেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

এই নিষ্ক্রিয়তার প্রতিবাদেই গত ১২ জুলাই কলেজ প্রাঙ্গণে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ওড়িশা   যৌন হয়রানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close