বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’—স্লোগানে ফের উত্তাল ঢাবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:৩৯ AM আপডেট: ১৫.০৭.২০২৫ ১২:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের এক বছরপূর্তিতে ফের উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার (১৪ জুলাই) রাতে শত শত শিক্ষার্থী টিএসসি চত্বরে জড়ো হয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। মুখে ছিল—‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’—এমন অগ্নিস্নিগ্ধ শ্লোগান।

২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করে বসেন—“যত রাজাকারের বাচ্চারা মেধাবী, মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না?” তার এই বক্তব্যকে ‘অপমানজনক’ ও ‘মেধাবীদের হেয়’ করার অভিহিত করে আন্দোলনকারীরা ব্যাপক প্রতিবাদ শুরু করে। সেদিন সন্ধ্যার পর থেকে ঢাবির হলগুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।

এক বছরের মাথায় সেই দিনটিকে স্মরণ করে আজ রাতেও ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজপথে নামেন। শিক্ষার্থীদের দাবি, ‘প্রধানমন্ত্রীর সেই বক্তব্য ছিল বিভাজন সৃষ্টিকারী, যা একটি যৌক্তিক দাবি আন্দোলনকে “মুক্তিযুদ্ধ বনাম মেধা” বিতর্কে ঠেলে দেয়।’

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখপাত্ররা বলেন, “আমরা কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে। অথচ আমাদের রাজাকারের বংশধর বলে অপমান করা হয়েছে। সেই অপমানের প্রতিবাদেই আজকের এই সমাবেশ।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক শিক্ষার্থী বলেন, আজকের কর্মসূচি ছিল স্বতঃস্ফূর্ত। কোনো দল বা গোষ্ঠীর ব্যানারে নয়, বরং একসঙ্গে জড়ো হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেক ছাত্রীও আজ হল গেট ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দেন।

আন্দোলনকারীরা আবারও দাবি তুলেছেন, কোটাব্যবস্থার সম্পূর্ণ সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা রাজনৈতিক হয়রানি, গ্রেপ্তার ও দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উত্তাল   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close