শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুবদল নেতা মাহবুব হত্যা মামলায় গ্রেফতার আরও একজন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:১৬ পিএম

দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মোল্লা হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনার পশ্চিম মহেশ্বরপাশা এলাকা থেকে আলাউদ্দিন (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার রাতে মাহবুব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই যুবক দু’দিনের রিমান্ডে আছেন। এই মামলায় এ পর্যন্ত মোট দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় সজল ও আলাউদ্দিন দুজনেই একই স্থানে অবস্থান করছিলেন। হত্যাকারীদের কাছে মাহবুব মোল্লার অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করেন। 

তাদের তথ্যের ভিত্তিতেই খুনীরা মাহবুব মোল্লাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তাদের ছোড়া দু’টি গুলি মাহবুবের মাথা এবং মুখের ডান পাশে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করার জন্য দু’পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুইজনই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই খুনীদের গ্রেফতার সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যুবদল   নেতা   মাহবুব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close