প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৮:০৪ PM

সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে আটক ২
অবৈধ অনুপ্রবেশকালে দুই বাংলাদেশী নাগরিক আটক এবং প্রায় অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় কাপড় ও জব্দ করেছে ফেনী ৪ বিজিবি।
আজ সোমবার (১৪ জুলাই) আজ ৮টা ৪০ মিনিট ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) জয়ন্তীনগর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সত্যনগর নামক এলাকা হতে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপার হওয়ার সময় ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সত্যনগর এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটক দুই নারী হলেন রোজিনা (৪২), পিতা- আব্দুর রব, সাকেরা (৪৩), পিতা- মোহন মিয়া, মাতা- ফুলেমা খাতুন।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতীয় দালাল মো. খালেক (৪৫), পিতা- কালা মিয়ার সহায়তায় তারা ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক দুই নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে, ভারতীয় দালাল মো. খালেককে গ্রেপ্তারের লক্ষ্যে তার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সরবরাহ করা হয়েছে।
এছাড়া জানা যায়, গত ১৩ জুলাই ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+ এর নেতৃত্বে অলিনগর বিওপি কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন আমলীঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ এবং বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ৪৭ লক্ষ ৭৬ হাজার ৮২৭ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন ৪ বিজিবি অধিনায়ক মো. মোশারফ হোসেন।
স্বদেশ প্রতিদিন/এমএএম