বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, “মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।”

তিনি আরো বলেন, “যে ছেলেটি নিহত হয়েছে, সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি বলব, যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয়।”

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রতিষ্ঠায় যারা বাধা দেবেন, ইতিহাসে তাদের নাম স্বৈরাচারের দোসর হিসেবে লেখা হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলব বুঝেশুনে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়।”

বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, “চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে। খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটানো হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল   দুদু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close