বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টালিউডে পা রাখছেন নওশাবা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা অনিক দত্ত।

২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।


নওশাবা বলেন, “সিনেমায় আমি আর আবির—দুজনেই ফেলুদার ভক্ত। গল্পের প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা। তবে এটি সরাসরি কোনো গোয়েন্দা গল্প নয়।”

নওশাবা আরো বলেন, “সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশনের মাধ্যমে সিনেমায় সুযোগ হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করেছি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে-স্বপ্ন সত্যি হচ্ছে।”


এই সিনেমাকে নওশাবা দেখছেন নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার নতুন রূপ।

উল্লেখ্য, সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  টালিউড   নওশাবা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close