বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভৈরবে বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক ও রিক্সা চালকের মৃত্যু
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:২৩ পিএম

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরবে শ্যামল ছায়া পরিবহনের বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া ও রিক্সা চালক কাইউম নামে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। জুয়েল মারা যায় ঘটনাস্থলেই আর কাইউম মারা গেছে উন্নত চিকিৎসার জণ্য ঢাকা নেওয়ার পথে।

নিহতরা হলো উপজেলা শিবপুর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়লে মিয়া(৩০) ও পৌর শহরের ৮নং ওয়ার্ডের আলী হুসেইন মিয়ার ছেলে রিক্সা চালক কাইউম মিয়া(৪০) । রিক্সার বাকি যাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আজ সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর কান্দা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় ভৈরব থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী শ্যামল ছায়া যাত্রীবাহী বাস উপজেলার পানাউল্লারচ বাজার এলাকায় পৌঁছালে অপরদিকে বাঁশগাড়ী থেকে আসা একটি ব্যাটারি চালিত মিশুককে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া মারা যায়। এছাড়াও মিশুকের চালক কাইউম মিয়াসহ আরো ২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত জুয়েলের স্বজন অজয় মিয়া জানান, জুয়েল মিয়া সকালে শিবপুর হিন্দুহাটি এলাকায় বিল্ডিং নির্মাণ কাজের জন্য বের হয়। পরিবারে তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। সকাল ৯টার দিকে শুনতে পান জুয়েল মিয়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।  

এ বিষয়ে হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় বাসের কাউকে পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভৈরব   বাস   ধাক্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close