প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:২৫ পিএম

খাল থেকে চাটখিল থানা পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে।
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণপাশে খাল থেকে চাটখিল থানা পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে।
আজ সোমবার (১৪ জুলাই ) সকালে স্থানীয় লোকজন খালের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আরিফ হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে। সে পূর্ব পরকোট গ্রামের পাটোয়ারীর বাাড়ির জামাল হোসেনের ছেলে বলে জানা যায়।
কিশোরের বাবা জামাল হোসেন জানান, তার ছেলে আরিফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলো। গত তিনদিন থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।