বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাইম পিএসজিকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ চেলসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাতে ফুটবল ভক্তরা দেখলো যেনো এক হিংস্র সিংহর অসহায় আত্মসমর্পণ। শিরোপার লড়াইয়ে মাঠে নামে ইউরোপের দুই জায়ান্ট পিএসজি ও চেলসি। 

গতকাল রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে ফর্মের তুঙ্গে থাকা এবং কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল পিএসজি আর আক্রমণ, বিল্ডআপ, গোলের সুযোগ তৈরি-সবকিছুতেই এগিয়ে ছিল চেলসি। কিন্তু যেই পিএসজি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখদের মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল, তাদেরই মাটিতে নামিয়ে ছাড়ল চেলসি।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। ২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল দলটি।

ম্যাচের ২২ মিনিটেই ফল পেয়ে যায় চেলসি। ডি-বক্সের ভেতর থেকে গুসতোর পাস পেয়ে বল জালে পাঠান কোল পালমার। তার আট মিনিট পর আবারও পালমারের গোল। তবে এবার অ্যাসিস্ট করেছেন কলউইল।

এদিকে দুই গোলে পিছিয়ে পড়ার পর এলোমেলো খেলা শুরু করে পিএসজি। তার সুযোগ নেয় চেলসি। ৪৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। চেলসির যোগ দেওয়ার পর এটি তার তৃতীয় গোল।

প্রথম হাফে পিএসজি কোনো সুযোগ তৈরি করতে না পারলেও, দ্বিতীয় হাফের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে। তবে চেলসির ডিফেন্স ভাঙতে পারছিলেন না দেম্বেলে-দুয়েরা। ম্যাচ যখন প্রায় নিশ্চিত পিএসজির হাতছাড়া হয়ে গেছে, তখন দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে ফেলে।

৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ তারকা জোয়াও নেভেস। ৮৭তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত সেই তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। মেজাজ হারিয়ে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে যান।

এদিকে পুরো পারফেক্ট মৌসুম কাটানো হলো না পিএসজির। ট্রেবল জেতার পর এবারের ক্লাব বিশ্বকাপেও তারা ছিল হট ফেভারিট। ফাইনালেও উঠেছিল ফরাসি ক্লাবটি। তবে শিরোপা জেতা হলো না তাদের। অন্যদিকে, কনফারেন্স লিগ শিরোপা জেতা চেলসির মৌসুমটা শেষ হলো আরো একটি শিরোপা জিতে।

তবে প্যারিসিয়ানরা বোধহয় এবারে শান্ত হতে ‍শিখেছে কিছুটা। ইউসিএলে মিলেছে তাদের স্বস্তি। সাবেক বার্সা লিজেন্ড লুইস এনরিকে অনেকটাই দুঃখ গুছিয়ে দিয়েছেন কৃষকলীগ খেতাব পাওয়া এই ক্লাবটির।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রাইম   পিএসজি   চেলসির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close