শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষার্থীদের শাটডাউনে অচল ক্যাম্পাস, শেষদিনেও ভর্তি হতে পারেনি কেউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:৩৭ পিএম
অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হয় এবারের ভর্তির তারিখ।

অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হয় এবারের ভর্তির তারিখ।

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ১৪ দিন ধরে চলছে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। এতে পূর্ণ সংহতি জানিয়েছে সকল ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক ও তাদের পেশাজীবী সংগঠন। 

আজ সোমবার (১৪ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় শেষ দিনেও ভর্তি হতে পারেনি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীদের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করায় ১৪ দিন ধরে অচল মিরপুর ১৩ নম্বরে অবস্থিত ক্যাম্পাস। 

উল্লেখ্য, প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনানি বিভাগে ২৫ ও আয়ুর্বেদিক বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান ২৫ জন শিক্ষার্থী। এবছর ৩৬ তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার কথা। অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হয় এবারের ভর্তির তারিখ। 

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, “স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না তারা। তাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবো।”

এছাড়াও, ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলেও ক্যাম্পাসে অবস্থান করে তা প্রতিহত করার কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শাটডাউন   অচল   ক্যাম্পাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close