বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় আছে : বিশ্বব্যাংক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:৪৩ পিএম

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে আগের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।

শনিবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় রয়েছে। এক বছর আগে আমরা যে চ্যালেঞ্জের আশঙ্কা করেছিলাম, তা এখন অনেকটাই কেটে গেছে।”

ড. সালেহউদ্দিন জানান, দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম এখন থেকে নেতৃত্ব দেবেন জোহানেস জুট এবং তার অফিস নয়াদিল্লিতে স্থাপিত হবে। তিনি বলেন, জুট ইতিমধ্যে বাংলাদেশের বাজেট সহায়তা ও চলমান প্রকল্পগুলো সম্পর্কে অবগত।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “বিশ্বব্যাংক আমাদের পেমেন্ট ব্যালান্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার এবং বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ব্যাংক খাত পুনর্গঠনের অগ্রগতি সম্পর্কেও ইতিবাচক মত দিয়েছে।”

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বেসরকারি খাতের বিকাশ এবং আরও বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি আরও জানান, ১০-১২ বছর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে জোহানেস জুট বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রগতি দেখেছেন, তা তিনি এই সফরে প্রশংসার সঙ্গে উল্লেখ করেছেন।

বৈঠকে আন্তর্জাতিক অর্থ সংস্থা (আইএফসি)-এর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পেয়েছে। আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনে ভবিষ্যৎ সহায়তার নতুন ধাপ উত্থাপন করা হবে।”

এনবিআর বিভাজন, চট্টগ্রাম বন্দর এবং লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প সম্পর্কেও আলোচনা হয়েছে। এসব অবকাঠামো প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে বলে জানান উপদেষ্টা।

মার্কিন শুল্ক ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাণিজ্য উপদেষ্টা ও প্রতিনিধি দল দেশে ফিরে এলে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার অধিকাংশই অনুদান বা স্বল্পসুদের ঋণ হিসেবে দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বিশ্বব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close