বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থী আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় পালিয়ে যায় বহিরাগত ইমন। আটক দুই শিক্ষার্থী কর্তব্যরত শিক্ষক সহকারী প্রক্টরদের সঙ্গে অসদাচরণ ও ধমক দিয়ে কথা বলেন বলেও জানা গেছে।

শনিবার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের করিডোর থেকে তাদের আটক করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব। ঘটনাস্থলে এক শিক্ষার্থীর ব্যাগ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ এবং চারুকলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তাহমিদ নোবেল।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী দুই প্রক্টর। তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে একসঙ্গে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। সহকারী প্রক্টরদের উপস্থিতি টের পেয়ে বহিরাগত ইমন পালিয়ে গেলেও দুজন শিক্ষার্থীকে আটক করা সম্ভব হয়। পরে একজন শিক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে গাঁজা ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলমের কাছে দোষ স্বীকার করে তারা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেওয়ার পর আপাতত তাদের ছেড়ে দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রক্টর।

অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পাই। বহিরাগত একজন পালিয়ে গেলেও দুজন শিক্ষার্থীকে আমরা আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে বলে জানিয়েছে। ভবিষ্যতেও যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’

প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। আমরা প্রক্টোরিয়াল বডির বৈঠকে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আপাতত মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে মাদক সেবনের কোনো ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থী আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close