
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটির (জুয়াস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম মুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন ৫০তম ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তাসনিম হাসান।
গতকাল শনিবার (১২ জুলাই) অ্যাডভেঞ্চার সোসাইটির ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠনের ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন উইংয়ের জন্য। ট্যুর ম্যানেজমেন্ট উইংয়ের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এইচ. শান্ত এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া মিথি।
মিডিয়া, কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ লোকমান গালিব। এই উইংয়ের কার্যনির্বাহী সদস্যরা হলেন জয়িতা চক্রবর্তী, কাজী সাদুল হক ও জান্নাতারা ফেরদৌস বর্ষা। এবং কর্পোরেট অ্যাফেয়ার্স উইংয়ের সম্পাদক হিসেবে রয়েছেন ইন্দ্রনীল দাস এবং কার্যনির্বাহী পদে আছেন সানজিদা খানম, কে.এইচ. শেখ বিন হাসান ও প্রিয়ম চাকমা।
স্পোর্টস অ্যান্ড আউটডোর অ্যাকটিভিটিস উইংয়ের সম্পাদক আনোয়ার হোসেন রুদ্র। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. ইমামুল মুরসালিন, মেহজাবিন, রনি রায়, সাদিয়া নওরিন স্মৃতি ও আফিয়া ফারজানা বুশরা। এবং ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের সম্পাদক হয়েছেন ইমদাদুল হক পারভেজ। কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সামিন ইসলাম ও ফয়সাল আহমেদ।
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্টার্নাল অ্যাফেয়ার্স উইংয়ের সম্পাদক অনিন্দিতা মন্ডল দিতা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহফুজুর রহমান শুভ, রুবাইয়া জেবিন তাহমিনা ও জান্নাতুন নাহার সিদ্দিকা। এবং কালচারাল অ্যাফেয়ার্স উইংয়ের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তানজীম তামান্না এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাশরাত তাসনিম প্রাপ্তি ও হিমাদ্রি বিশ্বাস।
সাধারণ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকিন, মহিম বিশ্বাস প্রিন্স এবং হুমায়রা আহসান মালিহা। কমিটির সহ-সভাপতি (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস আনজুম এবং সহ-সভাপতি (অপারেশন) হিসেবে আছেন মহিমা আফরোজ চারু।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ, মিরাজ রহমান খান, মো. রনি হোসাইন, আকলিমা আক্তার, অসিম চন্দ্র রায় এবং সহযোগী অধ্যাপক মোসাব্বের হোসেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসনিম হাসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার সোসাইটি (JUAS) ভ্রমণ ছাড়াও বিভিন্ন আউটডোর এবং এডভেঞ্চার এক্টিভিটিস করে থাকে, যার মধ্যে ম্যারাথন, ট্রেজার হান্ট, পর্বতারোহণ, র্যাপেলিং, জুমারিং অন্যতম। এর আগে আমাদের দুটি এডভেঞ্চার ফেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীদের নতুন সদস্য হিসেবে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরকে বরণ করে নিতে এবং কার্য নির্বাহী কমিটি ২০২৪-২৫ এর বিদায় ও নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর দ্বায়িত্ব গ্রহণ উপলক্ষে। নতুন দ্বায়িত্ব প্রাপ্তদের সাথে নিয়ে আমরা এডভেঞ্চার ফেস্ট এর পাশাপাশি আরও নতুন কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ।”
স্বদেশ প্রতিদিন/এমএএম