বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা সেখানে অবস্থান নেন, ফলে মহাখালীগামী সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায়।

অবরোধকারীরা জানান, নির্দিষ্ট রুট নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, বিআরটিএর কাছে বহুবার আবেদন জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পায়নি চালকরা। বাধ্য হয়েই তারা এবার আন্দোলনে নেমেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া অনেক চালকই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন, যাতে তাদের মরিয়া অবস্থান বোঝানো যায়। তবে মানবিক বিবেচনায় অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলে ছাড় দিচ্ছেন তারা। অন্যান্য সব ধরনের যানবাহন আটকে রাখা হয়েছে বলেই জানান আন্দোলনকারীরা।

চালকদের হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আন্দোলন প্রসঙ্গে বিআরটিএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, অফিসগামী কর্মজীবী মানুষ থেকে শুরু করে পথচারীরাও এই অচলাবস্থায় বিপাকে পড়েছেন। অনেকেই জানান, বিকল্প কোনো পথ না থাকায় তারা দীর্ঘ সময় রাস্তায় আটকে ছিলেন।

সংশ্লিষ্টদের দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন দুর্ভোগে পড়া যাত্রীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বনানী   সড়ক অবরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close