বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে দুর্গম পাহাড়ের একটি গুহা থেকে দুই সন্তানসহ রুশ নারী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:৫৮ AM

ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণ এলাকার একটি পাহাড়ি গুহা থেকে দুই সন্তানসহ এক রুশ নারীকে উদ্ধার করেছে পুলিশ। ‘আত্মিক প্রশান্তি ও ধ্যানের’ উদ্দেশ্যে গুহায় বসবাস করছিলেন ওই নারী।

শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

৪০ বছর বয়সী ওই নারীর নাম নিনা কুতিনা, যিনি ‘মোহি’ নামেও পরিচিত। ব্যবসায়িক ভিসায় রাশিয়া থেকে ভারতে এসেছিলেন তিনি। প্রথমে গোয়ায় অবস্থান করার পর হিন্দু ধর্ম ও আধ্যাত্মিক রীতিনীতিতে আকৃষ্ট হয়ে কর্ণাটকের গোকর্ণ শহরে চলে আসেন এবং সেখানে ধ্যানচর্চায় নিমগ্ন হন। 

নিনার দুই সন্তান প্রেয়া (৬) ও অমা (৪)–কে নিয়ে গত দুই সপ্তাহ ধরে তিনি রামতীর্থ পাহাড়ের একটি গুহায় বাস করছিলেন।

উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই নারী ও তার শিশুরা কীভাবে জঙ্গলের মধ্যে ছিলেন এবং কীভাবে এতদিন বেঁচে ছিলেন, তা অত্যন্ত বিস্ময়কর। ভাগ্য ভালো যে কোনো দুর্ঘটনা ঘটেনি।’

পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় গুহার বাইরে শুকাতে দেওয়া কাপড় দেখে সন্দেহ হয়। পরে অনুসন্ধান চালিয়ে নিনা ও তার সন্তানদের সন্ধান মেলে।

তদন্তে জানা গেছে, ২০১৭ সালেই নিনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাকে একটি আশ্রমে রাখা হয়েছে। রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র: পিটিআই

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   ‍রুশ নারী গুহা থেকে উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close