মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিদেশ ভ্রমণে ভিসা পেতে হোঁচট খাচ্ছে বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:৩৩ AM

শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণ- যেকোনো উদ্দেশ্যে ভিসা পেতে বর্তমানে চরম ভোগান্তির মুখে পড়ছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশের ভিসা পাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ভারতগামী ভ্রমণপ্রত্যাশীরা, কারণ এখন ভারতের ভ্রমণ ভিসা সম্পূর্ণরূপে বন্ধ।

ভারতের চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে ফুল স্কলারশিপ পেয়েছেন রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। ১১ জুন শিক্ষাভিসার জন্য আবেদন করলেও এখনও ভিসা না পাওয়ায় ক্লাস শুরুর (২৮ জুন) পরও যোগ দিতে পারেননি তিনি। এখন তার স্কলারশিপ হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

শুধু ভারত নয়, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান, মালয়েশিয়া, এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও বাংলাদেশিদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। নিয়মিত ভ্রমণকারী ও ইউটিউবার নাদির নিবরাস জানান, বৈধ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিসা থাকা সত্ত্বেও সম্প্রতি তিনটি দেশের ই-ভিসার আবেদন তার প্রত্যাখ্যাত হয়েছে।

ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানের ভাষ্য, এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তুলনামূলক সহজে ভিসা মিলত, এখন তারাও বাংলাদেশিদের আবেদন বাতিল করছে। ‘দ্য মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদউদ্দিন আলম বলেন, ‘বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন ও রাজনৈতিক অস্থিরতা এর অন্যতম কারণ।’

ভারতীয় হাইকমিশনের মতে, আপাতত কেবল অতি জরুরি ও মেডিকেল ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছে। হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ‘আমরা অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল ভিসা দেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে অন্যান্য ক্যাটাগরিও চালু করা হবে।’

শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোর ভিসাও এখন অনেক কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ভিসা না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও সব দেশ এখন ভিসা যাচাইয়ে আগের তুলনায় অনেক কঠোর। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

ভিএফএস গ্লোবালসহ সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও ভুয়া সনদপত্র দাখিলের প্রবণতা ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভ্রমণ   ভিসা   বাংলাদেশ   বিদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close