শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:৫১ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন তানহা নামের এক শিক্ষার্থী। 

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানহা। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ না পেয়ে ৪.৯৪ পেয়েছিল।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার বাসিন্দা এবং নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, ‘তানহা তার পাঁচজন ঘনিষ্ঠ সহপাঠীর সঙ্গে নিয়মিত মিশত। সবাই জিপিএ-৫ পেলেও সে মাত্র ০.০৬ নম্বরের ব্যবধানে এ প্লাস থেকে বঞ্চিত হয়। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সে।’ তিনি আরও বলেন, ‘তানহা অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা যাচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   জিপিএ   পাওয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close