বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোহাগ হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ, সমাবেশ
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় ঢাকা–সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে ভৈরবের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্ল্যাকার্ডগুলোতে, ‘জনে জনে খবর দে, চাঁদাবাজরে কবর দে’, ‘ফাঁসি চাই, বিচার চাই, খুনির আর রেহাই নাই’, ‘মায়ের কান্না বন্ধ কর, খুনির ফাঁসি নিশ্চিত কর’ ইত্যাদি।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক শরীফুল হক জয়, যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন তুহিন, ভৈরব উপজেলা কমিটির আহ্বায়ক মো. কাইজার, জাতীয় নাগরিক পার্টির ভৈরব প্রতিনিধি আর কে রিসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলবাজী অন্যায় অবিচার বন্ধ না হলে আওয়ামী লীগের মত বিএনপিরও একই পরিনতি হবে। 

তারা আরো বলেন, কীভাবে একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। মৃত্যুর পরেও মরদেহের ওপর তারা নির্মমভাবে অত্যাচার করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সোহাগ   হত্যা   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close