বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্যামলীতে যুবককে চাপাতি দেখিয়ে সর্বস্ব ছিনতাই, ভিডিও ভাইরাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:০২ পিএম

রাজধানীর শ্যামলীতে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবকের উপর ভোররাতে তিন ছিনতাইকারী হামলা চালিয়ে তার ব্যাগ, জামাকাপড় ও স্যান্ডেল ছিনিয়ে নেয়। শুক্রবার (১১ জুলাই) ভোরে দুই নম্বর রোডে এই ঘটনাটি ঘটে।

ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে যুবকের পথ অবরোধ করে। তারমধ্য দুইজনের হাতে ছিল চাপাতি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা যুবককে চাপাতির ভয় দেখিয়ে তার ছাতা ও কাঁধে ঝুলানো ব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার টি-শার্ট খুলে নিতে বাধ্য করে এবং শরীর তল্লাশি করে। এমনকি পায়ে থাকা স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী নিজের পায়ে পরে নেয়।

ছিনতাইয়ের এ দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

শনিবার (১২ জুলাই) শেরেবাংলানগর থানা পুলিশ ঘটনাটি শনাক্ত করে এবং ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ভুক্তভুগীকে থানায় আসতে বলা হয়েছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শ্যামলী   যুবক   চাপাতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close