বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বাদশা বহিষ্কার
চট্টগ্রাম ব্যুরো:
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩৮ পিএম

চাঁদাবাজি ও দখলদারিত্বসহ নানা অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে বাদশাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের গঠিত তদন্ত টিমের প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে বাদশার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে এবং তাকে সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশটি অনুমোদন করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাদশাসহ বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায়ভার দল নেবে না এবং তাদের সঙ্গে যুবদলের কোনো নেতা-কর্মীর সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না। ভবিষ্যতে বাদশা যদি দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এমদাদুল হক বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জবরদখলের একাধিক অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন একাধিক ভুক্তভোগী।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   অভিযোগ   যুবদল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close