বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঠ্যপুস্তক নয় প্রয়োজন নৈতিক শিক্ষা : সিদ্দিক জুবায়ের
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম
সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, সোনারগাঁয়ের প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, সোনারগাঁয়ের প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, “ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলে চলবে না। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলসভাবে কাজ করতে পারবে।”

আজ শনিবার (১২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “সোনারগাঁয়ের প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।”

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শেখ মো. বিল্লাল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ, সোলায়মান খন্দকার, অ্যাডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান অপু,  ব্যাংকার জুলহাস উদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ সংঘের সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাঠ্যপুস্তক   নৈতিক   শিক্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close