বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জরিমানা করে কাজ হবে না, খেলোয়াড়েরা অনেক ধনী: ভন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৭:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এদিকে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৩ ওভার। কাল খেলা হয়েছে আরও কম, ৭৫ ওভারে। দুই দিনে নির্ধারিত ১৮০ ওভারের চেয়ে ২২ ওভার খেলা কম হওয়ার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। খেলোয়াড়দের জরিমানাতে এই সমস্যা কমবে না বলেও মনে করেন ভন।

মন্থর ওভার রেট দীর্ঘদিনের সমস্যা। আইসিসিও এখন বেশ সতর্ক। সম্প্রতি টেস্টে সম্প্রতি স্টপ ক্লক নিয়মও চালু করেছে তারা। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে অবশ্যই একটি ওভার শেষ হওয়ার পর এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে প্রস্তুত থাকতে হবে।


এটা করতে ব্যর্থ হলে আম্পায়ারদের কাছ থেকে দুটি সতর্কবার্তা পাবে ফিল্ডিং দল। এই নিয়মটি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু হয়েছে। এরপরও ভারত-ইংল্যান্ড সিরিজে লর্ডসে প্রথম দুই দিনে ২২ ওভার নষ্ট হয়েছে।

মন্থর ওভার রেটের কারণে খেলোয়াড়দের জরিমানা করা হয়। এই যেমন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। এর আগে গত ডিসেম্বরে স্টোকসের ইংল্যান্ডকে করা হয় ১৫ শতাংশ। তবে এমন শাস্তিতে স্লো ওভার রেট কমবে না বলে মনে করেন ভন। কারণ, তার মতে খেলোয়াড়রা অনেক ধনী।

বিবিসি স্পোর্টসকে তিনি বলেছেন, “আমি মনে করি না জরিমানা করে কিছু হবে। খেলোয়াড়েরা অনেক ধনী। টাকার জরিমানা তাদের কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না। এটা টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিনের সমস্যা। আমি জানি গরম পড়েছে, আমি জানি কয়েকজন চোট পেয়েছে, কিন্তু যখন পঞ্চম দিনে পৌঁছাই, তখন কিন্তু আমাদের ৯০ ওভার বোলিং করতেই হয়।”

ভন আরো বলেছেন, “আমি একদমই বুঝতে পারি না কেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ দিনে খেলা কচ্ছপগতিতে চলে। পঞ্চম দিনে দেখবেন খেলোয়াড়রা, আম্পায়াররা-সবাই জানেন যে ৯০ ওভার করতেই হবে। তখন সবাই দৌড়ঝাঁপ শুরু করে দেয়। ততটা ড্রিংকস ব্রেক হয় না, দেরিও হয় না, কারণ সবাই জানে যে ৯০ ওভার শেষ করতেই হবে। তাই আমি বিষয়টা খুব, খুব সহজ করে দিতাম-তোমাকে ৯০ ওভার বোলিং করতেই হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এতে খেলায় গতি ফিরে আসবে।’’

তবে ভনের এই মন্তব্য নিয়ে বেশ মাতামাতি করছেন ক্রিকেট ভক্ত এবং নেটিজেনরা। তাদের কেউ কেউ তো ভনকে হ্যাশট্যাগ দিয়েও পোস্টাচ্ছেন তার নানান ছবি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জরিমানা   খেলোয়াড়   ভন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close