সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
শহীদ হালিমের কন্যার কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:২১ পিএম
শহীদ আবদুল হালিমের কন্যাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শহীদ আবদুল হালিমের কন্যাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে নিহত শহীদ আবদুল হালিমের কন্যা সুমাইয়া ওয়াসিমাকে কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ শনিবার (১২ জুলাই) সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন শহীদ আবদুল হালিমের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া গ্রামে গিয়ে তার কন্যাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তি করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মানবিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমাইয়া ওয়াসিমা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আতিকুর রহমান রুমন উপস্থিত গণমাধ্যমকে বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়- সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে দলের যেসব ব্যক্তি ও পরিবার অত্যাচারিত-নিপিড়ীত, গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামীতেও ‘আমরা বিএনপি পরিবার’ এসব ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ





আরও সংবাদ   বিষয়:  শহীদ হালিম   কন্যা   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close