বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোটার সম্মানে ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠাল লিভারপুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:১৪ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১:২১ PM

লিভারপুল আগেই ইঙ্গিত দিয়েছিল ‘দিয়োগো জোটা’র জার্সিকে অবসরে পাঠানো হবে। তার মৃত্যু পরেই লিভারপুল এমন ইঙ্গিত দিয়েলিছ। তবে এবার সেই ইঙ্গিত সত্যি হলো। ক্লাবটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে জোটার ২০ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠানোর। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানো এই পর্তুগিজ তারকার জার্সিকে ‘অমর’ করে রাখতে এই ঘোষণা দিয়েছিল মার্সিসাইডের ক্লাবটি।

ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে লিভারপুলের সিনিয়র দল থেকে শুরু করে নারী দল ও একাডেমি পর্যায় পর্যন্ত আর কখনোই ২০ নম্বর জার্সিটি ব্যবহৃত হবে না। দিয়োগো জোটার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মার্সিসাইডের ক্লাবটি। প্রয়াত পর্তুগিজ তারকার স্ত্রী রুতে কারদোসো এবং তার পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাবটি এই ঘোষণা দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তিনি (জোটা) যে নম্বরটি গর্ব এবং মর্যাদার সঙ্গে পরতেন, সেটিই আমাদের বহু জয়ের পথে নেতৃত্ব দিয়েছে এবং দিয়োগো জোটা চিরকাল লিভারপুল ফুটবল ক্লাবের ২০ নম্বর হিসেবেই স্মরণীয় থাকবেন। তার স্ত্রী রুতে এবং পরিবারের সঙ্গে পরামর্শ করার পর, ক্লাব ঘোষণা করেছে যে জোটার স্মৃতিতে এবং সম্মানে এই জার্সি নম্বরটি সব পর্যায়ে- এলএফসি নারী দল ও একাডেমিসহ স্থায়ীভাবে অবসরে পাঠানো হবে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এই সিদ্ধান্তটি কেবল পর্তুগালের ছেলেটি গত পাঁচ বছরে লিভারপুলের মাঠের সাফল্যে যে অসীম অবদান রেখেছেন তার স্বীকৃতিই নয়, বরং তার সতীর্থ, সহকর্মী এবং সমর্থকদের উপর যে গভীর ব্যক্তিগত প্রভাব তিনি ফেলেছেন এবং তাদের সঙ্গে যে অমলিন সম্পর্ক গড়ে তুলেছেন- সেটিকেও সম্মান জানানো।’

ক্লাব হিসেবে আমরা আমাদের সমর্থকদের অনুভূতির ব্যাপারে সচেতন ছিলাম এবং আমরা ঠিক তাদের মতো করেই ভেবেছি। দিয়োগোর স্ত্রী রুতে এবং পরিবারের বাকিদেরও এই আলোচনায় অন্তর্ভূক্ত করা আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং এটা নিশ্চিত করা দরকার ছিল যে তারাই প্রথম আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানুক- এমনটি জানিয়েছেন লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবলবিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস।

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ব্যক্তিকে এমন সম্মান জানানো হলো। তাই আমরা বলতে পারি, এটি এক অনন্য মানুষকে ঘিরে একটি অনন্য শ্রদ্ধাঞ্জলি। এই জার্সি নম্বরটি অবসর দিয়ে আমরা একে চিরস্থায়ী করে তুলছি- যাতে কখনও ভুলে না যাওয়া হয়।’

উল্লেখ্য, ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জোটা। অলরেডদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাবটির হয়ে ২০২২ সালে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেন। ২০২৪ সালে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও। গত ৩ ডিসেম্বর স্পেনে গাড়ি দুর্ঘটনায় সহোদর আন্দ্রে সিলভাসহ মারা যান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দিয়োগো জোটা   ফুটবল   লিভারপুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close