বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১:১৩ PM

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে হজ পালন করতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। সৌদি সরকার জানিয়েছে, কিডনি, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত অনেক বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, হজ প্রাক-নিবন্ধনের আগেই স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চলতি বছর সৌদি আরবে পাঠানো ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ৬৯ হাজার জন চিকিৎসা নিয়েছেন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে।

ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জ্বর ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাঁকে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে বিনামূল্যে চিকিৎসা পান তিনি।

অনেক হজযাত্রী আগে থেকেই কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। বয়সজনিত কারণে অনেকে হজ পালনকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চলতি বছর ৩২৪ জন হজযাত্রীকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সৌদি সরকার। তারা সাফ জানিয়ে দিয়েছে, ২০২৬ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীদের অবশ্যই সরকারি ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। বিশেষ করে মিনা, মুজদালিফা আর আরাফায় এ ব্যবস্থা কষ্টসাধ্য। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়। ”

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সিভিল সার্জন কিংবা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। হজের মত পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ হাবের।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম জানান, “অনেক হজযাত্রী সৌদিতে গিয়ে নিয়মিত ডায়ালাইসিস নিতে বাধ্য হন। এ ধরনের বিষয় রোধে আগেই যথাযথ ফিটনেস যাচাই জরুরি।”

উল্লেখ্য, ২০২৫ সালের হজে সৌদি আরবে ৪২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়ে ২২ জন ভর্তি হয়েছেন স্থানীয় হাসপাতালে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম

আরও সংবাদ   বিষয়:  আগামী   বছর   থেকে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close