বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ায় সদস্য সচিবের বাড়িতে হামলা, ভাইয়ের ঘরে আগুন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১:০৪ PM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদ এর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল ফাটিয়ে এলাকা ছেড়ে চলে যায়।ঘটনাটি  ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। 

এলাকবাসী সুত্রে জানা যায়, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায় ও তাঁর ছোট ভাই সাথে যুবদলের কর্মী সুবেল আহম্মেদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা বাড়ির দিকে লক্ষ্য করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতিকেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিও ছোড়ে, বোমাও ফাটায়। বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগস্টের পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে হামলা চালিয়েছে।’

ভেড়ামারা কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।’



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   বাহাদুরপুর   ইউনিয়ন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close