শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুর চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জ্যাঠাতো ভাই খুন
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:৩১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই ফুয়াদ (৪৫) খুন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ফুয়াদ ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। এ ঘটনায় চাচাতো ভাই নুরু মিয়ার ছেলে মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধকি জমির টাকা  নিয়ে দীর্ঘদিন ধরে ভাই মামুন ও বোন মুক্তার সাথে বিরোধ চলে আসছিল। মুক্তা বেগম তার বাবার কাছ থেকে নেওয়া বন্ধকীয় সুত্রে বেশ কিছুদিন থেকে ওই জমিটি ভোগ দখলে নিয়ে চাষাবাদ করে আসছেন। এবারে সেই জমিতে কচু লাগান মুক্তা বেগম।

ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে মুক্তা বেগম সেই জমি থেকে কচু তুলতে যান। এসময় বোন মুক্তাকে কচু তুলতে বাধা দেন মামুন। এনিয়ে দুই ভাইবোনের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাইবোনের  মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিদ্যমান এপরিস্থিতিতে জ্যাঠাতো ভাই ফুয়াদ ও তার স্ত্রী শান্তনা বেগম পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে মামুন ফুয়াদের বুকে কেঁচি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ফুয়াদ।

এ ঘটনার পর স্থানীয়রা মামুন কে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন কে গ্রেফতার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামুন নামের এক যুবককে আটক করা হয়েছে। পরেরদিন আটক মামুন কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   চাচা   ভাই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close