বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে ১৬ লাখ টাকার প্রতারণা, নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১০:১২ AM

চাকরি দেওয়ার প্রলোভনে এক কলেজছাত্রীকে সেনাবাহিনীতে নিয়োগের আশ্বাস দিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন মুনমুন আক্তার (৩০) নামের এক প্রতারক নারী। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া এই নারীকে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে বগুড়ার ধুনট থানা পুলিশ।

গ্রেপ্তারের পর শুক্রবার (১১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি ওই গ্রামের মোকলেসার রহমানের মেয়ে।

মামলার এজাহার অনুযায়ী, ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের আতিয়া খাতুন (১৯) কাজিপুর সরকারি মুনছুর আলী ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি তার ফেসবুকে পরিচয় হয় মুনমুন আক্তার ও তার ভাই রাসেল রহমানের সঙ্গে। এরপর তারা আতিয়াকে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দফায় টাকা নেন, যা মোট ১৬ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়ায়।

টাকা নেওয়ার পর আতিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান মুনমুন ও তার ভাই। টাকা ফেরত পেতে আতিয়া একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরবর্তীতে তিনি ধুনট থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মুনমুন আক্তার, রাসেল রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ‘মুনমুন নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রতারণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close