বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:৫৪ AM

মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভটি নোবিপ্রবির আব্দুস সালাম হল থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল হল থেকেই স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে থাকে। এক পর্যায়ে ছাত্রীরাও এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

বিক্ষোভের এক পর্যায়ে নোবিপ্রবির শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম বলেন, দেশের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে ২৪ এর জুলাই এ রাজপথে জীবন দিয়েছে, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রতিনিয়ত তার পরিপন্থী কাজ করে চলেছে। মিটফোর্ড এ যুবদল নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এহেন অপকর্মের সাহস তারা আজ পায়নি, জুলাই পরবর্তী সময়ে দেশের প্রান্তে ক্রমাগত চাঁদাবাজি ও সন্ত্রাসের একটা স্বরূপ মিটফোর্ড এর খুন।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, গত ৯ জুলাই যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো যেভাবে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে সেটা কখনো সুস্থ কোন মানুষের দ্বারা সম্ভব না। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা প্রত্যেকটা সন্ত্রাসী। এসব দেখার জন্য আমরা জুলাই ঘটায়নি।এই নতুন বাংলাদেশে সন্ত্রাসী ও চাঁদাবাজির না, এটা হলো ইনসাফের। যারা সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদের পরিণতিও লীগের মতো হবে ইনশাআল্লাহ। সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে আমরা সব সময় ঐক্যবদ্ধ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মিটফোর্ড   ব্যবসায়ী   নোবিপ্রবি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close