শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
যুবদল কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:৫০ AM

চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীর নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে একটি দল এখনো ক্ষমতায় আসেনি, অথচ জনগণের ক্ষোভ ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক দলের বন্ধুরা হাসিনার পতনের আন্দোলনে রাজপথে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজ তাদেরই দলের কর্মীরা রাজপথে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা যে রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করেছি, তা এখনও বাস্তবায়ন করতে পারিনি। 'সংস্কার-সংস্কার' করতে গিয়ে সংস্কারের 'স' পর্যন্ত হয়নি। এখনো যারা ক্ষমতায় আসেনি, তারা মনে করছে তারাই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছে। ইন্টারিম সরকার যে একটি ব্যর্থ সরকার, তা বারবার প্রমাণিত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, “আজকে মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে। বিএনপি চাঁদার জন্য একজন মানুষকে হত্যা করেছে। আমরা কখনোই চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিতে পারি না। বিএনপি যদি চাঁদাবাজদের রুখতে না পারে, তাহলে তরুণ সমাজ মোক্ষম জবাব দেবে। বিএনপির বড় বড় চাঁদাবাজ নেতাদের বলছি—আপনারা আপনাদের উশৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করুন, না হলে এই দেশের জনগণ আপনাদের জবাব দেবে। এ দেশের মানুষ এখন কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, এখন আর মুখ বন্ধ করে সহ্য করবে না।”

উল্লেখ্য, যুবদল কর্তৃক রাজধানীর মিডফোর্ডে চাঁদা না দেয়ায় পাথর মেরে হত্যা করা হয়েছে মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। গত ৮ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  যুবদল   কুবি   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close