বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘চাদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে’ স্লোগানে উত্তাল জবি, প্রতিবাদ মিছিল
জবি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৫৫ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১:০৮ এএম

মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ জুলাই শুক্রবার রাতে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৯ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতাল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে জবির ১৪ ব্যাচের ছাত্র ও শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, "৯ জুলাই হত্যার ভিডিও কেন ২ দিন পর আমাদের সামনে আসে। যুবদল কর্তৃক চাদার জন্য যেই বর্বোরচিত হামলা করা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইন্টেরিম সরকারকে অনুরোধ করবো আপনারা যতদ্রুত সম্ভব এই হত্যার বিচার করেন।" 

জবি ১৫ ব্যাচ এর ছাত্র ও বৈষম্যবিরোধী নেতা নূরনবী  বলেন, "আমরা এই ভিডিওটি যতবার দেখেছি ততবার মনে হয়েছে ঠিক যেভাবে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ কে হত্যা করেছে যুবদল মিটফোর্ড এ একই কাহিনীর পুনরাবৃত্তি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট যে কাজগুলো করছে ঠিক তাই আপনারা করছেন। ১০ মাস যেতে না যেতেই আপনারা নিজ দলের নেতাকর্মীদের হত্যা করেছেন। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি আমরা বাধ্য হবো তোমাদেরকেও বিতারিত করতে।"

জবি শিক্ষার্থী রায়হান হোসেন রাব্বি বলেন, "অভ্যুত্থানের ১ বছর পূরণ না হতেই মানুষের সামনে মানুষকে পাথর দিয়ে খুন করা হচ্ছে চাদার জন্য। আমরা মনে করি যে দল এই খুনের সাথে জড়িত তারা জুলাইকে ধারন করে না। যুবদল, বিএনপি যদি এই খুনের বিচার না করে তাহলে বাংলাদেশের তাদের রাজনীতি নিয়ে আমরা প্রশ্ন করবো।" 

সম্প্রতি, ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে যুবদল কর্তৃক এক ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ‘চাদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে’ স্লোগানে উত্তাল জবি   প্রতিবাদ মিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close