সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
ধর্ষণ-আত্মহত্যায় প্ররোচনাকারী ও তার পরিবারের বিচার দাবিতে মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৫০ পিএম
ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের সদস্যদের বিচার ও ফাঁসির দাবিতে দামগাছা গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের সদস্যদের বিচার ও ফাঁসির দাবিতে দামগাছা গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের সদস্যদের বিচার ও ফাঁসির দাবিতে দামগাছা গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে ডাকুমারা বাজারে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনিছা খাতুনের (১৫) বাবা আনিছুর রহমান মা রুপতারা বেগম, মামা সিমারুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে ফরহাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া গ্রামের জুয়েলের পুত্র জিহাদ (১৮) পচারিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে অন্তঃসত্ত্বা করে। এরপর আনিছা বার বার বিয়ের কথা বললে জিহাদ এড়িয়ে যায় এবং তার বাবা জুয়েল ও মা ডলি বেগমের পরামর্শে নানা ভাবে অন্তঃসত্ত্বা আনাকে গালাগালি সহ তাকে আত্মহত্যা করতে বলে। বাধ্য হয়ে আনিছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

তখন, এলাকাবাসী এ ঘটনায় জিহাদ ও তার বাব-মাকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে এলাকা শিক্ষার্থী, নারী-পুরুষ, আনিছার স্বজনরা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামের আনিছুরের কন্যা ও পচারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনের মরদেহ গত ৪ জুলাই তার শয়নঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   আত্মহত্যা   প্ররোচনাকারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close