বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শহীদদের দলীয়করণ করা যাবে না, তারা রাষ্ট্রীয় সম্পদ : মাহমুদুর রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৫৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী ও আহতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমীর আ. রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক এবং ইয়াসিন আরাফাত।

সভায় রাজধানী ঢাকা উত্তরের পাঁচ শতাধিক শহীদ পরিবারের সদস্য, পঙ্গু ও আহত জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে অনেকে সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, “জুলাই শহীদদের রক্তের বিনিময়ে দেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছি এবং মায়ের জানাজায় অংশ নিতে পেরেছি। ‘আমার দেশ’ শহীদদের নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করছে এবং তাদের বীরত্বগাথা জাতির সামনে তুলে ধরছে।”

তিনি আরো বলেন, “খুনী শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। আমি আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তার বিচারের কাজ দ্রুত সম্পন্ন করবে। ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা শেখ হাসিনাকে আর আশ্রয় না দেয় এবং তাকে দ্রুত বাংলাদেশে পাঠায়।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “শহীদদের দলীয়করণ করা যাবে না, তারা জাতির সম্পদ।”

সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবের মহানায়ক ড. মাহমুদুর রহমান। কিছু রাজনৈতিক দল এ আন্দোলন নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করছে, যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু জুলাই যোদ্ধাদের সামনে এ ধরনের আচরণ টিকবে না।”

তিনি জানান, ৫ আগস্টের পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার জন্য দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

সভায় তিনি আহতদের বিদেশে চিকিৎসা, পরিবারগুলোর পুনর্বাসন ও সুরক্ষা আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  শহীদ   রাষ্ট্রীয়   মাহমুদুর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close