শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঁচামরিচ ৩৫০ টাকা কেজি, বিপাকে ক্রেতারা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:০৬ পিএম
আকাশচুম্বী দামে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আকাশচুম্বী দামে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃষ্টির কারণে সব সবজির দাম বাড়লেও পটুয়াখালীতে কাঁচামরিচের দাম এখন আকাশচুম্বী- প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আজ শুক্রবার (১১ জুলাই) সকালে পটুয়াখালী শহরের নিউ মার্কেট, নতুন বাজার, পুরান বাজার ও কলাতলা বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচামরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, লাউ ৬০-৭০ টাকা, পটোল ৫০-৫৫ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও তাল বেগুন ৯০-১০০ টাকা কেজি দরে। শসা ৩০-৩৫ টাকা, গাজর ১০০-১৫০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, রেখা ৩৫-৪০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে।

শাকজাতীয় সবজির মধ্যেও দাম বেড়েছে। পুঁইশাক প্রতি আঁটি ৪০ টাকা, লাউ শাক ৫০ টাকা, শাপলা পাতা ও ঢেঁকি শাক ৩০ টাকা এবং কলমি শাক ৩০ টাকায় ৪ আঁটি করে বিক্রি হচ্ছে।

নিউ মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম মুন্সি বলেন, “বৃষ্টিতে অনেক জমির সবজি পচে গেছে। এখন বেশিরভাগ সবজি জেলা বাইরে থেকে আনতে হচ্ছে। পরিবহন খরচও বেড়েছে, ফলে দাম বেড়ে যাওয়া স্বাভাবিক।”

একই কথা বলেন ব্যবসায়ী মনির মিয়া। তিনি বলেন, “গত সপ্তাহে যেসব পণ্য কম দামে বিক্রি করতাম, এখন সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। স্থানীয়ভাবে সবজি আসছে না, অনেক সবজি ভারত থেকে আনতে হচ্ছে, যার কারণে দাম বেশি।”

চরপাড়া এলাকার বাসিন্দা অসীম মৃধা বলেন, “গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেক বেড়েছে। উত্তরাঞ্চলে বন্যা দেখা দেওয়ায় আগামী দিনগুলোতে দাম আরও বাড়তে পারে।”

চৌরাস্তা এলাকার শিহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃষ্টির কারণে বাজারে স্থানীয় সবজি আসছে না। ফলে দাম বেড়েছে, আর এতে আমাদের কেনাকাটা করতেও কষ্ট হচ্ছে।’’


স্বদেশ প্রতিদিন/ এমএএম

আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   কাঁচামরিচ   বিপাকে ক্রেতারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close