শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:০০ পিএম
নিখোঁজ এক ব্যবসায়ীকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার হাওরের পাশ থেকে ১৪ দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী

নিখোঁজ এক ব্যবসায়ীকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার হাওরের পাশ থেকে ১৪ দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিখোঁজ এক ব্যবসায়ীকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার হাওরের পাশ থেকে ১৪ দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১টার দিকে মুমূর্ষ অবস্থায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার হাওরের কিনারায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ফখরুল ইসলাম জয়কে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের মুহাদ্দিস মো. বশির আহমদের পুত্র এবং গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী বাজারস্থ ফেমাস টেলিকমের স্বত্বাধিকারী। 

স্থানীয় ও নিখোঁজ ফখরুল ইসলাম জয় এর পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ফখরুল ইসলাম জয় গত মাসের ২৮শে জুন সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় নোয়াখালী বাজারের ফেমাস টেলিকমে যান। রাতে আর বাড়ি ফেরেননি। দোকানের সাটার অর্ধ নামানো অবস্থায় নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ। নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেও ফখরুল ইসলাম জয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন, শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশপাশি নোয়াখালী বাজার ও গণিগঞ্জ বাজার ব্যবসায়ীদের পক্ষে থেকে তার সন্ধানে মানববন্ধনও করা হয়।

আরো জানা যায়, গতকাল দিবাগত রাত ১ টার দিকে একজন প্রাইভেটকার চালক মুমূর্ষ অবস্থায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার দেখার হাওরে কিনারায় হাত-পা বাঁধা অবস্থায় ফখরুল ইসলাম জয়কে দেখতে পান। এসময় প্রাইভেটকার চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাকে দ্রুত স্থানীয় লোকজন দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

নিখোঁজ ফখরুল ইসলাম জয় এর চাচাতো ভাই মাহবুব আলম জানান, গতকাল রাত আড়াইটার দিকে গোবিন্দপুরের একজন গাড়ি চালক আমার চাচার মোবাইলে ফোন দেন। ফখরুল ইসলাম আপনার কে হন? ফখরুল ইসলামকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় পানিতে পাওয়া গেছে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরে আমরা দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে চলে আসি। হাসপাতালে এসে দেখি, উনার শরীরে অনেক জায়গায় জখম আছে। উনাকে মৃত ভেবে অপহরণকারীরা ফেলে গেছে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী বলেন, “ফখরুল ইসলাম জয় নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। এখন শুনেছি ফখরুল ইসলামকে পাওয়া গেছে। উনারা লিখিত ভাবে আমাদের কোন কিছু অবগত করে নাই। পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অপহরণ   ব্যবসায়ী   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close