মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জামালপুরে ৬ বিদ্যালয়ে শতভাগ ফেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:০১ AM আপডেট: ১১.০৭.২০২৫ ১১:০৫ এএম

এসএসসি পরীক্ষায় ৬ টি বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ফলাফল প্রকাশের পর জামালপুরের ৬ টি বিদ্যালয়ের ফলাফলে এমন চিত্র দেখা যায়।

এছাড়া জেলার ৩ টি স্কুলে একজন করে মোট তিনজন শিক্ষার্থী পাস করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। ফেল করা বেশিরভাগ শিক্ষার্থীই মানবিক বিভাগের‌।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ‘জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, মেলান্দহ উপজেলার কলাবাধা জুনিয়র গার্লস হাইস্কুল, বানিয়াবাড়ী এম.এ মজিদ গার্লস হাইস্কুল, সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা গার্লস হাইস্কুল, বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনে আরা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর শাওয়ার চর মডেল জুনিয়র স্কুলের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

এছাড়াও এদিকে মাদারগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও মাত্র একজন পাস করেছে। খিলকাটি আইডিয়াল জুনিয়র স্কুল ও ইসলামপুরের সাপধরী উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী পাস করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামালপুর   শতভাগ ফেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close