শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিস্তায় পানি বাড়ছে, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৩৩ AM

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁচেছে। এতে নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া আশঙ্কা করছেন স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্যরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাভাসে বলা হয়েছে, উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা তীরবর্তী মিলন মিয়া (৫০) বলেন, ‘গত বুধবার রাত থেকে নদীর পানি অন্তত দেড় থেকে দুই ফুট বাড়ছে। বৃহস্পতিবার সারাদিন পানি বাড়ছিল।’

কুড়িগ্রামের পাউবো নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন বলছে, ‘বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনভর তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।’

জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে সেগুলো এখনও বিপৎসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানিয়েছে পাউবো।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘তিস্তার পানি বাড়ছে। পানি বিপৎসীমায় পৌঁছাতে পারে। তিস্তার কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমায় পৌঁছানোর সম্ভাবনা নেই।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তিস্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close