বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পরকীয়া গুঞ্জনে ‘সিআইডি’র দয়া, সহ-অভিনেত্রী অন্তঃসত্ত্বা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১০:২১ AM

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’-তে ইন্সপেক্টর দয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা দয়ানন্দ শেট্টি। অভিনয়ের আগে তার ইচ্ছা ছিল ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠা লাভ করা। কিন্তু এক পায়ে গুরুতর আঘাতের ফলে সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এরপর থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেন।

১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে ‘ইন্সপেক্টর দয়া’ চরিত্রে তার টেলিভিশন অভিষেক ঘটে। ধারাবাহিকে কাজ শুরু করার আগে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।

কয়েক বছর আগে গুঞ্জন ওঠেছিল, দয়া ‘সিআইডি’র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। মোনা ছিলেন ‘সিআইডি’ সিরিজে ফরেনসিক বিশেষজ্ঞ ড. অঞ্জলিকা দেশমুখ চরিত্রে অভিনয় করা এক জনপ্রিয় মারাঠি অভিনেত্রী। ২০০৫ সালে সেই গুঞ্জন আরও জোরালো হয়, যখন বিবাহ বহির্ভূত ভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন মোনা।

এক সাক্ষাৎকারে মোনা বলেন, ‘হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে। তবে আমি কখনোই তার বাবার নাম প্রকাশ করব না, যতক্ষণ না তিনি নিজেই তা প্রকাশ করতে রাজি হন।’

এদিকে এই বিষয়ে দয়ানন্দ শেট্টিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শুনেছি মানুষ মোনা ও আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে আমি তার সন্তানের পিতা। কিন্তু এসব শুধুই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এমনকি ‘সিআইডি’তে আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।’

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  সিআইডি   দয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close