বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছালেন হামজারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৮ পিএম আপডেট: ১০.০৭.২০২৫ ৫:১৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অবস্থান এখন ১৮৪তম। পেছালো আরো এক ধাপ। শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। এদিকে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদোর পর্তুগাল উঠে এসেছে ছয়ে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়ে ১৮৪তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। গত বছরের জুন থেকে আজ পর্যন্ত মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এ সময়ে বাংলাদেশ ১৮৩তম থেকে ১৮৬তম স্থানেই আটকা থেকেছে।

গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাতে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছিলেন হামজা চৌধুরীরা। কিন্তু গত ১০ জুন একই প্রতিযোগিতায় সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২–১ গোলের হারে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ।

সর্বশেষ র‍্যাঙ্কিং থেকে বর্তমান র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে ৫.১৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১। ৯০০.৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ব্রুনাই। বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে দুই ধাপ। র‍্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ১৫৯।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালের ২৪ এপ্রিল র‍্যাঙ্কিংয়ে এমন শক্ত অবস্থানে ছিল তারা। এরপর মাঠের পারফরম্যান্স ক্রমেই নিম্নমুখী হওয়ায় র‍্যাঙ্কিংয়ের গ্রাফও নিম্নমুখী হতে থাকে। ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭তম স্থানে নেমেছিল বাংলাদেশ।


বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে জুনে লিওনেল মেসিরা চিলিকে ১-০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় পয়েন্ট খুইয়েছে ০.৮। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬।

গত জুনে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ ওপরে উঠে এসেছে। পর্তুগিজদের অবস্থান এখন ষষ্ঠ।

উল্লেখ্য, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার পর আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাপুর   ফিফা   র‍্যাঙ্কিংয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close