বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
দুর্দান্ত ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ১০.০৭.২০২৫ ৫:১২ PM

টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে, গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন টেকনো স্পার্ক গো ২ মডেল নিয়ে এসেছে। বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন। 

স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭" হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে যা দুর্দান্ত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দিবে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রতিটি স্ক্রলকে করবে আরও স্মুথ। এই ফোনে আছে টি৭২৫০ এর মতো লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে ভালো মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করতে পারবেন। 

দীর্ঘসময় ব্যবহারের জন্য স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিউজিক/ অডিওতে সেরা অভিজ্ঞতা দিতে এই ডিভাইসে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্পিকার। সেগমেন্টে ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে থাকছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পার্ক গো ২ ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স গুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে। 

বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড “এ-আই” ফিচার — যার মধ্যে রয়েছে: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন সহ আরও অনেক স্মার্ট “এ-আই” ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

এই ফোনে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা। টেকনো স্পার্ক গো ২ ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের সাথে এসেছে।

ডিভাইসটি এখন সারা দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); অন্যদিকে, গ্রাহকরা এই ফোনের ৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  দুর্দান্ত   ফিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close