বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উচ্ছ্বসিত কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৯:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে প্রথমবারের মতো বলিউড অভিনেতা হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

আয়ান মুখার্জির পরিচালনায় ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সে নাম লেখাচ্ছেন তিনি।

এরই মধ্যে সিনেমাটির সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। যে উপলক্ষে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পার্টি রাখা হয়। পার্টিতে কিয়ারা উপস্থিত না থাকলেও হৃতিকের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


কিয়ারা আদভানি ও হৃত্বিক রোশান ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআরসহ অনেকে। তবে সিনেমাটিতে কিয়ারা কী চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

এ সিনেমা ছাড়াও কিয়ারার হাতে আছে বিগ বাজেটের কন্নাড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এ চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এ সিনেমার শুটিং ২০২৪ সালের গ্রীষ্মে শুরু হয়। সিনেমাটিতে ইয়াশ ও কিয়ারার পাশাপাশি নয়নতারা, ড্যারেল ডি সিলভাসহ আরও অনেকে অভিনয় করেন। এটিও এ বছর মুক্তির তালিকায় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে এই নায়িকা লিখেছেন, “আমরা দুজনেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এত বড় আয়োজনে এর আগে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি। তাই কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। এ ছাড়া হৃতিক স্যারের মতো একজন অভিনেতার সঙ্গে পর্দা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য নির্মাতা ও তার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটি নির্মাণে অসাধারণ একটি টিম কাজ করেছে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  উচ্ছ্বসিত   কিয়ারা   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close