মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আওয়ামী দোসরদের জায়গা বিএনপিতে হবে না : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:৩৮ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ১১:৩৪ PM
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “আওয়ামী লীগ একটা তাঁবেদার সংগঠন।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “আওয়ামী লীগ একটা তাঁবেদার সংগঠন।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “আওয়ামী লীগ একটা তাঁবেদার সংগঠন। আওয়ামী লীগ এদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ তা পছন্দ করে না।”

আজ বুধবার (৯ জুলাই) বাড্ডা ও রামপুরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিতে যোগদানের বিষয়ে ড. এম এ কাইয়ুম বলেন, “স্বৈরাচার বা স্বৈরাচারের দোসর সে যেই হোক। এমন কী আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। তারা এখন বিভিন্ন অফার দেবেন বিএনপিতে আসার জন্য। তাদের কথায় ভুলবেন না। তাদের কাছে বিক্রি হবেন না। স্বৈরাচারের দোসরদের পক্ষে যাবেন না। তাদের সংগঠনে এবং আপনার পাশে জায়গা দিবেন না। দুর্দিনে যারা ছিল না, এ সময় তাদের দরকার নেই। আমরা সাধারণ মানুষদের পাশে চাই। এতে নেতৃত্ব আরো সুদৃঢ় হবে।”

ড. এম কাইয়ুম বলেন, “এলাকায় দখল চাঁদাবাজি করবেন না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো নেতাকর্মীর নামে দখল আর চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, “গণতান্ত্রিক দেশ গঠন করতে হলে নির্বাচন দরকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সেই ভোটাধিকার আমরা এখনো মানুষকে বুঝিয়ে দিতে পারিনি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, হাসিনার কেড়ে নেওয়া ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের মার্কায় ভোট দেবে।”

আলহাজ এম এ কাইয়ুম বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সাথে নিয়ে, তাদের পাশে থেকে, তাদের ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা ভোট দিয়েছে। যত ষড়যন্ত্র হোক বা সময় ক্ষেপণ করা হোক না কেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।”

এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।”

ঢাকা ১১ আসনের মাটি মানুষের নেতা এম এ কাইয়ুম বলেন, “বাড্ডা ও রামপুরা বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুসংগঠিত আছে। সবাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করছেন। সময় এলে আমরা সংগঠনের নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করবো।”


বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে জনগণ তাদের নাগরিক অধিকার ফিরিয়ে নেবে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করুন। আগামী নির্বাচনের পরে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, “যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে। কত শখ জাগছে তাদের! কিন্তু এটা এতো সহজ নয়। যেখানে সাধারণ মানুষের মতামত থাকবে না, সেই পদ্ধতি কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।”

আমিনুল হক আরো বলেন, “বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। তাদের জন্যই রাজনীতি করে। সেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখুন। তবে স্বৈরাচারের দোসরদের মতো সাধারণ মানুষের ওপর কোনো অন্যায়-অবিচার করা যাবে না।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে, আগামীতে দেশে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।

সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “যারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সদস্য পদ নবায়ন আগে করা হবে। তবে যারা বিভিন্ন অজুহাতে কর্মসূচিতে অংশ নেননি, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।”

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো আদায় কর্তা যদি আওয়ামী দোসর বা সুবিধাবাদীদের সদস্য করেন, তার দায়দায়িত্ব তাকেই নিতে হবে। তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামছুল হক, বাড্ডা থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদের বাবু ও রামপুরা থানা বিএনপি আহ্বায়ক হেলাল কবির হেলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গির হোসেন, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আতাউর রহমান, গাজি রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, জাহাঙ্গির মোল্লা, মাহাবুব আলম শাহীন, সোহেল রানা ভুঁইয়া, শামীম পারভেজ, রফিকুল ইসলাম খান মেম্বার, মনিরুল আলম রাহিমী, ইব্রাহিম খলিল, বাড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. আলী হোসেন, বাড্ডা থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন এমদাদ, আবুল বাশার ভূইয়া, রামপুরা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বড় মিয়া, নিলুফার ইয়াসমিন নীলু প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী   ড. এম এ কাইয়ুম   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close